মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেলে ২ যুবকের

৩০ অক্টোবর ২০২৫, ০৮:০৭ PM
নিহত দুই যুবক

নিহত দুই যুবক © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরেক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ধুমঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় গ্রামের বাবুল মিয়ার বড় ছেলে মোহাম্মদ রাসেল উদ্দিন (২৮) ও একই গ্রামের ফকির আহমেদের ছেলে শাহিন আলম (২০)। রাসেল স্থানীয় একটি কারখানায় ড্রাম ট্রাক চালক হিসেবে কর্মরত ছিলেন এবং শাহিন স্থানীয় একটি দোকানে কাজ করতেন। আহত মোহাম্মদ ইউসুফ সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা এবং তিনি বিএসআরএমে কর্মরত।

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ওই তিনজন মোটরসাইকেলযোগে ফেনীর দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শাহিন মারা যান।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারিয়া শিল্পী বলেন, দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো বিস্তারিত অবগত নই।’

১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9