পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

৩০ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ AM
পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

পিকআপ চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় কাজী রেদোয়ান (২৫) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর দক্ষিণ কাজী বাড়ির বাসিন্দা কাজী সামসু মিয়ার ছেলে।

খাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, রেদোয়ান মোটরসাইকেলযোগে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথে বুধন্তি বাসস্ট্যান্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে রেদোয়ান সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9