মিরসরাইয়ে পিকআপ-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের

২৬ অক্টোবর ২০২৫, ০৯:১৪ PM
করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে

করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে © টিডিসি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) বেলা তিনটার দিকে করেরহাট-রামগড় সড়কের ফরেস্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফটিকছড়ির মোহাম্মদপুর এলাকার জাকির হোসেনের স্ত্রী রাবেয়া খাতুন (৪০) এবং তাদের ছেলে মো. হোসাইন (১২)। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, করেরহাট থেকে রামগড়গামী একটি সিএনজি অটোরিকশা ফরেস্ট অফিসের মুখে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9