ঝালকাঠিতে বাসের ধাক্কায় প্রাণ গেল বিএনপি নেতার

২৫ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:১৬ PM
নাসিম উদ্দিন আকন

নাসিম উদ্দিন আকন © সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরেহী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক (পদ স্থগিত) নাসিম উদ্দিন আকন নিহত হয়েছেন। শবিবার (২৫ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া মহাসড়কের নলবুনিয়া এলাকার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল খায়ের রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়ে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসকের সঙ্গে কথা বলে বিষয়টি তিনি নিশ্চিত হয়েছেন। 

রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সায়েম আকন মোটরসাইকেলচালক আহত শহিদুল ইসলামের বরাদ দিয়ে জানান, নলবুনিয়া এলাকার একটি ঠিকাদারি কাজ পরিদর্শন শেষে শহিদুলের মোটরসাইকেলে রাজাপুরে ফিরছিলেন। এ সময় পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহী নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় ধাক্কা খেয়ে ডোবায় পড়ে যান। তাকে কর্দমাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

রাজাপুর থানার পরিদর্শক তদন্ত আবুল মালেক জানান, সংযোগ সড়ক থেকে নাসিম আকনকে বহনকারী মোটরসাইকেলটি মেইল সড়কে ওঠার সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুত গতির পাথরঘাটাগামী হামিম পরিবহনের একটি বাস মোটরসাইকেলের পেছনের অংশে ধাক্কা দেয়। এসে মোটরসাইকেল ও নাসিম আকন ছিটকে পাশের একটি গাছের গোড়ায় মাথায় ধাক্কা খেয়ে পাশের ডোবায় পড়ে যান। ঘটনার পর থেকে পুলিশ ঘটনাস্থলে রয়েছে জানিয়ে তিনি জানান, গাড়ি ও চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

চুয়েটে অসহযোগের ডাক শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ হতে পারে চলতি মাসেই
  • ১২ অক্টোবর ২০২৬
এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা ২ মাসের মধ্যে, এসএস…
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর প্রভাষক নিয়োগ: বাংলার সিলেবাস যেমন হবে
  • ১২ অক্টোবর ২০২৬
সম্পত্তি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে মেয়ের বাঁধা
  • ১২ অক্টোবর ২০২৬
১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬