ময়মনসিংহে বাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

২৩ অক্টোবর ২০২৫, ০৬:২৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি © সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কাকনী ইউনিয়নের গোয়াতলা শসার বাজার-সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দাদরা গ্রামের মো. শাহজাহান (৩৮) ও গোয়াতলা শশার বাজার গ্রামের শামসুল (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘ইমাম পরিবহন’ নামের যাত্রীবাহী একটি বাস বেপরোয়া গতিতে ময়মনসিংহের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই আরোহী মো. শাহজাহান ও শামসুল (৪৫) মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। তারাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নিয়ে আসে।
 
এ বিষয়ে তারাকান্দা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান  জানান, বাসটি দ্রুতগতিতে চলছিল। ধাক্কায় দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাস ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9