সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যের

২২ অক্টোবর ২০২৫, ০৪:৩৫ AM
নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন

নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন © সংগৃহীত

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ফেঞ্চুগঞ্জ সেতুর ফেরিঘাট প্রান্তে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্য আলমগীর হোসেন (২৭) মোটরসাইকেল আরোহী ছিলেন।আলমগীর হোসেন ফেঞ্চুগঞ্জের নুরপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি বাংলাদেশ পুলিশের সদস্য এবং সুনামগঞ্জে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি বাড়ি এসেছিলেন।

জানা যায়, দুর্ঘটনার পর আলমগীর হোসেনকে গুরুতর আহতাবস্থায় ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক বিধান সরকার জানিয়েছেন, আলমগীর মাথায় আঘাত পেয়েছিলেন।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬