ময়মনসিংহে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

২১ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM
দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © টিডিসি

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মালবাহী ট্রাকের পেছনে অপর একটি ট্রাকের ধাক্কায় দুটি ট্রাকই উল্টে গেছে। এতে চালক ও সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার বৈলর বড়পুকুর পাড় জামে মসজিদ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চালক মো. আল-আমীন (২৮) ও চালকের সহকারী মো. রাশেদ (৩০)।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ  বিয়সয়টি  নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার শিকার চালক ও তার সহকারীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু এর আগেই তাদের মৃত্যু হয়।

ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সদস্য মো. আনিসুর রহমান বলেন, ময়মনসিংহগামী মালবাহী একটি ট্রাককে অপর একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ট্রাক দুটি উল্টে পড়ে যায়। এতে একটি ট্রাকের অজ্ঞাত চালক ও হেলপার গুরুতর আহত হয়। এ ঘটনায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ই-মেইল ও দুই শিক্ষকের হোয়াটসঅ্যাপ নম্বর পাঠাতে সরকারি কলেজগ…
  • ০১ অক্টোবর ২০২৬
রুপসা পরিবহনের ধাক্কায় নিহত পৌর পরিদর্শক, আহত ইজিবাইক চালক
  • ০১ অক্টোবর ২০২৬
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে এমপি পদ থে…
  • ০১ অক্টোবর ২০২৬
দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬