ভোলায় সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

১৯ অক্টোবর ২০২৫, ০৯:২৭ PM
নিহতের মরদেহ

নিহতের মরদেহ © টিডিসি

ভোলার লালমোহন উপজেলায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. কবির হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী। রবিবার (১৯ অক্টোবর) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির হোসেন চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আবু বক্করপুর ইউনিয়নের মোহাম্মদ আলীর ছেলে।

জানা গেছে, রবিবার সকালে যাত্রীবাহী একটি সিএনজি চরফ্যাশন থেকে ভোলার দিকে যাচ্ছিল। সিএনজিটি লালমোহনের ডাওরি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির যাত্রী মো. কবির হোসেন। স্থানীয়রা সিএনজির আরও ৪ যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। তবে ঘটনার পর ট্রাক ও সিএনজির চালক পালিয়ে যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও সিএনজি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬