ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
ফেনীর মহিপাল হাইওয়ে থানা

ফেনীর মহিপাল হাইওয়ে থানা © টিডিসি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় মোহাম্মদ মামুনুর রহমান (৪৬) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুরে ঢাকামুখী লেনের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুনুর রহমান ফেনী শাহীন একাডেমি এলাকার মো. আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালপুল থেকে মহিপালের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি গরু রাস্তা পার হতে দৌড়ে আসে। এতে গরুটি মোটরসাইকেল থাকা মামুনুর রহমানকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মামুনুরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে গুরুতর আহত মামুনুর রহমানকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬