খাগড়াছড়িতে বাস উল্টে নিহত ২, আহত ১৩

১৭ অক্টোবর ২০২৫, ০৫:২৫ PM
সড়কের ওপর উল্টে রয়েছে বাস

সড়কের ওপর উল্টে রয়েছে বাস © টিডিসি

খাগড়াছড়ির মাটিরাঙ্গাতে সড়কে বাস উল্টে দুজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকা-খাগড়াছড়ি সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন দীঘিনালা কবাখালীর মৃত আবদুল করিমের ছেলে মো. আব্দুল রাজ্জাক (৭২) ও দীঘিনালার চৌধুরী পাড়ার বিন্দু কুমার চাকমার ছেলে অনিল চাকমা (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাপমারা পুলিশ চেকপোস্ট পার হয়ে পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান এবং ১৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেছে। বাসটির নিচে আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাটিরাঙ্গা সদর থানার এসআই সুমন আহমেদ জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬