লালমনিরহাটে ট্রাকচাপায় কলেজশিক্ষক নিহত

১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৮ PM
আব্দুল মান্নান সরকার সাবু

আব্দুল মান্নান সরকার সাবু © সংগৃহীত

তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বলন কর্মসূচি শেষে ফেরার পথে ট্রাকচাপায় লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজার থেকে প্রায় ৩০০ গজ উত্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে আয়োজিত তিস্তা নদী রক্ষা আন্দোলনের মশাল প্রজ্বালন কর্মসূচিতে হাজারো মানুষের সঙ্গে অংশ নিয়েছিলেন শিক্ষক সাবু। কর্মসূচি শেষে তিনি সহকর্মী শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে সাবু নিহত হন।

দুর্ঘটনায় আহত শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

আব্দুল মান্নানের মৃত্যুর খবরে লালমনিরহাট শহরজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অ্যাম্বিভার্ট আসলে কারা? যেভাবে চিনবেন
  • ১২ আগস্ট ২০২৬
টেলিটকের জেন জি সিম কেনার অফারের মেয়াদ বাড়ল ৭ দিন
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১২ আগস্ট ২০২৬
প্রতিবন্ধিতা জয় করে জিপিএ-৫, ইয়াসিরের ডাক্তার হওয়ার স্বপ্নে…
  • ১২ আগস্ট ২০২৬
কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, প্রেমিককে পাঠানো মেসেজের স…
  • ১২ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগ না পেয়ে ছাত্রদল নেতা…
  • ১২ আগস্ট ২০২৬