বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

১১ অক্টোবর ২০২৫, ০৫:১৫ PM
ডা. রফিকুল ইসলাম ও জোনায়েদ সাকি

ডা. রফিকুল ইসলাম ও জোনায়েদ সাকি © সংগৃহীত

সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বাম পায়ে আঘাত পাওয়া বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ শনিবার তার বাসভবনে যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এসময় জোনায়েদ সাকি ডা. রফিকের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের দক্ষিণ কেরানীগঞ্জস্থ  বাসভবনে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে ফেরার পথে রাস্তা পার হাওয়ার সময় বাম পায়ে গুরুতর ব্যাথা পান  ডা. রফিক।

পরে এমআরআই ও এক্স-রে পরীক্ষায় দেখা যায়, তার বাম পায়ের লিগামেন্ট ও টেন্ডনে আঘাত লেগেছে। বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়।

চিকিৎসকদের পরামর্শে কমপক্ষে তিন সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকতে হবে ডা. রফিকুল ইসলামকে।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬