যশোরে কাভার্ডভ্যান চাপায় কৃষক নিহত

১১ অক্টোবর ২০২৫, ০৯:১৩ PM
নিহত কৃষকের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড়

নিহত কৃষকের মরদেহ ঘিরে স্থানীয়দের ভিড় © টিডিসি

যশোরের খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামের এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’-এর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানের চাকায় নুর আলমের মাথা পিষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের মাধ্যমে জানা যায়, তিনি ইছালী ইউনিয়নের বাসিন্দা। ঘাতক কাভার্ডভ্যানটি এখনো আটক করা যায়নি। চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তবে ঘটনাস্থলের আশেপাশে যানটি কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক শিক্ষকদের পে-ফিক্সেশনের নামে অর্থ আদায়ের অভিযোগ
  • ০২ নভেম্বর ২০২৬
ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু আজ, ফি ৮-১০ হাজার টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
অনৈতিক কর্মকাণ্ডের টাকা নিয়ে বিরোধে নারীকে হত্যা, গ্রেপ্তার…
  • ০২ নভেম্বর ২০২৬
আলিম পাসের পরদিনই প্রাণ গেল সাকিবের
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৪ সালের অনার্স পরীক্ষার সাময়িক সনদ বিতরণের সময়সূচি প্রকাশ
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের কমিটি গঠন, নেতৃত্বে হাফ…
  • ০২ নভেম্বর ২০২৬