মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, স্ত্রী আহত

১০ অক্টোবর ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ০৬:২২ PM
হতাহতদের উদ্ধার করছেন পথচারীরা

হতাহতদের উদ্ধার করছেন পথচারীরা © টিডিসি

চট্টগ্রামের মিরসরাইয়ে দ্রুতগতির পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় আরাফাত হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে পেছন দিক থেকে আসা একটি পিকআপ তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক মনিরুল ইসলাম (৩০) নিহত হন। তার স্ত্রী গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা জানান, আহত নারীর অবস্থা আশঙ্কাজনক।

নিহত মনিরুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলায়। তিনি স্ত্রীসহ চট্টগ্রাম ইপিজেড এলাকার একটি তৈরি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, জোরারগঞ্জ সোনাপাহাড় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।

ময়মনসিংহ রেলপথে তিন মাসে ৫ বার ট্রেন লাইন, ২২ যান্ত্রিক ত্র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজিং কমিটি গঠন নিয়ে স্কুলে হামলা, প্রধান শিক্ষককে মারধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন কাঠামোতে বেতন পাবেন: শিক্ষামন্ত্রী
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬