ঝিনাইদহে ভ্যান-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ২

০২ অক্টোবর ২০২৫, ০৬:৩২ PM
বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ভ্যান © টিডিসি

ঝিনাইদহ সদর উপজেলার ১৮ মাইল এলাকায় ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ভ্যানচালক নজরুল ইসলামের (৬৫) পরিচয় পাওয়া গেছে। তিনি সদর উপজেলার নগর বাথান গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে। তবে দুর্ঘটনায় নিহত শিশুটির পরিচয় এখনো জানা যায়নি।

ঝিনাইদহ হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, বৃহস্পতিবার বেলা দুইটার দিকে একটি যাত্রীবাহী ভ্যান হলিধানি বাজার থেকে নগরবাথান বাজারের দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় শিশু নিহত হয় এবং গুরুতর আহত ভ্যানচালক নজরুল ইসলামকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ আড়াইশ বেড হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬