মিরসরাইয়ে আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

০১ অক্টোবর ২০২৫, ০৬:৪৪ PM
আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়

আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় © টিডিসি

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইদ্রিস মহাজন (৪৮) নামের এক ট্রাকচালক নিহত হয়েছে। বুধবার (১ অক্টোবর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের কমলদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের লিডার হায়াতুন নবী। 

নিহত ইদ্রিস মহাজন ভোলা জেলার লাল মোহন থানার গজারিয়া এলাকার মহাজন বাড়ির মৃত সুলতান মহাজনের ছেলে। 

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিল লিডার হায়াতুন নবী বলেন, বুধবার ভোরে উপজেলার কমলদহ এলাকায় আলুবোঝাই একটি ট্রাক (চট্ট মেট্র ট -১১০৭২৩) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে চালক ইদ্রিস মহাজন ভেতরে আটকা পড়েন। তাকে উদ্ধার করে কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জাকির রব্বানী বলেন, মিরসরাইয়ে আলুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক ইদ্রিস মহাজন নিহত। লাশ উদ্ধার করে আইনি পক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায়কবলিত গাড়ি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬