শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুইজনের, আহত ৭ জন

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৭ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত ছবি

শেরপুর জেলায় পৃথক তিন সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত সাতজন । শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে জেলার নকলা, সদর ও ঝিনাইগাতী সড়কে এসব দুর্ঘটনা ঘটে।

রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের বাজিতখিলা কুমড়ি এলাকায় বাস, মাহিন্দ্র ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে আহসান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হন। দুর্ঘটনায় আহত পাঁচজনকে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত ৮টার দিকে শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের নকলা উপজেলার বাদাগৈর মোড়ে সোনার বাংলা পরিবহনের একটি বাসের চাপায় মমতাজ (৩৫) নামে এক নারী ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারীরা পালিয়ে যান।

অন্যদিকে, সদর উপজেলার শিমুলতলি এলাকায় গরুবাহী নসিমনের পেছনে একটি গাড়ি ধাক্কা দিলে দুইজন গুরুতর আহত হন। তারা বর্তমানে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব ঘটনায় পুলিশ জানিয়েছেন, সব দুর্ঘটনার তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬