সাতক্ষীরায় ট্রলি উল্টে যুবক নিহত

০৫ অক্টোবর ২০২৫, ০৭:৩৮ PM
দুর্ঘটনাকবলিত ট্রলি

দুর্ঘটনাকবলিত ট্রলি © টিডিসি

সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া এলাকায় কাঠবোঝাই ট্রলি উল্টে চালকের সহকারী (হেলপার) অসীম মন্ডল (২৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালক জাহাঙ্গীর আলম (৪৫)। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। 

অসীম মন্ডল সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকার বাসিন্দা। আর জাহাঙ্গীর আলম উপজেলার শিকড়ি গ্রামের বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, কলারোয়ার দিক থেকে আসা কাঠ বোঝাই একটি ট্রলি সাতক্ষীরায় আসছিল। এ সময় পথিমধ্যে ছয়ঘরিয়া এলাকায় এলে পেছনের একটি চাকা পাংচার হয়ে গেলে ট্রলি কাত হয়ে উল্টে যায়। এতে ট্রলির ওপরে থাকা অসীম কাঠ চাপায় গুরুতর আহত হন। এ ছাড়া ট্রলির চালক জাহাঙ্গীর আলমও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করার পাঠালে পথিমধ্যে অসীমের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬
ব্রোঞ্জ জিততে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ১৬৬
  • ০৩ অক্টোবর ২০২৬
ফ্রান্সকে রুখে দিল ইতালি
  • ০৩ অক্টোবর ২০২৬