মাদারীপুরে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ১০

১১ অক্টোবর ২০২৫, ১১:১২ AM , আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ PM
দুর্ঘটনাকবলিত বাস

দুর্ঘটনাকবলিত বাস © সংগৃহীত

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে যাত্রীবাহী লাবিবা পরিবহনের একটি বাসের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার ভোররাতে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লাবিবা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের সাথে ধাক্কা দেয়। এ সময় পেছন দিক থেকে আরেকটি বাস ‘সেলফি পরিবহন’ এসে সংঘর্ষে  জড়িত হয় । এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং কাভার্ডভ্যানের চালক শামিম আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পদ্মা সেতুর দক্ষিণ থানা পুলিশ, শিবচর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ নিহত একজনের লাশ উদ্ধার করেছে। ক্ষতিগ্রস্থ যানবাহন উদ্ধার করা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০১৯ সালের ডাকসুতে কী হয়েছিল, কে কত ভোট পেয়েছিল
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
টাকা দিলেই মিলছে যে কারো কল লিস্ট, লোকেশন, এনআইডি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
২০ দিন ধরে নষ্ট গ্রন্থাগারের ২০ এসি, অনতিবিলম্বে পদক্ষেপের …
  • ০১ সেপ্টেম্বর ২০২৬