কুড়িগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

২৩ অক্টোবর ২০২৫, ০৭:১৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী-সোনাহাট স্থল বন্দর সড়কে ড্রাম ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুটানি বাজারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

নিহত স্কুল ছাত্রের নাম আশিক (১৫)। সে স্থানীয় স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ও পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 

স্থানীয়রা জানান, নিহত আশিক বিকেলে বাইসাইকেলযোগে বাজার করতে আসে। এ সময় ভুরুঙ্গামারীগামী দ্রুতগতির একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬
৪৯তম বিসিএস: বাদ পড়াদের বড় অংশই ঢাবির শিক্ষার্থী
  • ০১ অক্টোবর ২০২৬
স্টামফোর্ড ইউনিভার্সিটিতে বিনা মূল্যে রুশ ভাষা কোর্সের সনদ …
  • ০১ অক্টোবর ২০২৬
মেধাক্রমে নবম হয়েও ৪৯তম বিসিএসের গেজেটে নেই ইমতিয়াজ, বললেন—…
  • ০১ অক্টোবর ২০২৬