ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২৩ অক্টোবর ২০২৫, ০১:১৭ PM
ফার্মগেটে কিশোর সিফাতের মৃত্যুর বিচার চেয়ে সড়ক অবরোধ

ফার্মগেটে কিশোর সিফাতের মৃত্যুর বিচার চেয়ে সড়ক অবরোধ © সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে কিশোর সিফাতের মৃত্যুর বিচার ও নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে প্রধান সড়ক অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে, মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে বেপরোয়া ট্রাকচাপায় নিহত হয় ১৪ বছর বয়সী সিফাত। সে পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেলগেট এলাকায় থাকত এবং এসি মেরামতের কাজ শিখছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিফাত বাইসাইকেল চালিয়ে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক এসে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা জানান, গত কয়েকদিন ধরে তারা দুর্ঘটনাস্থলের সামনে স্পিড ব্রেকার নির্মাণ, ফুটপাত দখলমুক্ত করা এবং বেপরোয়া ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার রাতে ট্রাকচাপায় সিফাতের মর্মান্তিক মৃত্যু ঘটে।

তেজগাঁও থানা পুলিশ জানায়, এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক ট্রাকচালক ও মালিককে শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিফাত নামের এক যুবক বাইসাইকেল চালিয়ে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় সড়ক দূর্ঘটনায় নিহত হয়। তার বিচারে দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। আমরা শিক্ষার্থীদের অনুরোধ করায় তারা সড়ক ছেড়ে দিয়েছে। আপতত যানচলাচল স্বাভাবিক রয়েছে। 

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা ইসির, প্রতিমন্ত্রী বললেন, ‘সরকা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘আল্লাহ আমাদের খাবার দাও’—চুলায় কয়েক বেলা আগুন না জ্বলা সেই…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে অগ্নিকান্ড, হুড়োহুড়িতে পদদলিত হয়ে নিহত শাহজাহানের…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সংসদ অধিবেশন না থাকায় এখনও সুযোগ দেখছেন এমপিওভুক্ত শিক্ষকরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা সেবনকালে হাতেনাতে আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9