ভারতীয় শাড়িসহ চোরাচালান বোঝাই পিকআপ চাপায় প্রাণ গেল সিএনজি চালকের

২৬ অক্টোবর ২০২৫, ০২:৪০ PM
পিকআপ চাপায় প্রাণ গেল সিএনজি চালকের

পিকআপ চাপায় প্রাণ গেল সিএনজি চালকের © সংগৃহীত

ফেনীর ফুলগাজীতে চোরাচালান বোঝাই পিকআপের চাপায় রকি (২২) নামে এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার আমজাদহাট ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রকি পরশুরাম উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত রকি সিএনজি অটোরিকশা নিয়ে পরশুরাম থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে আমজাদহাটের গজারিয়া বাজার এলাকায় পৌঁছালে বক্সমাহমুদের দিক থেকে আসা ভারতীয় শাড়িসহ চোরাচালান বোঝাই একটি পিকআপ সিএনজি অটোরিকশায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রকির মৃত্যু হয়। সিএনজির অন্য তিন যাত্রীর মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও একজনকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনার পর তাৎক্ষণিক ঘাতক পিকআপের চালক পালিয়ে যায়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চোরাচালান পণ্য ও পিকআপ জব্দ করে।

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশা ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9