ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?

২০ মার্চ ২০২৬, ০৭:৪২ AM
ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর © সংগৃহীত

বাংলাদেশে চলছে ঈদের উৎসব। উৎসবের মূল দিন অর্থাৎ ঈদের দিনসহ এই সময়টায় আবহাওয়া কেমন থাকবে, তা জানা থাকলে উদযাপনের পরিকল্পনা করা সহজ হবে। দুইদিন ধরে দেশের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হওয়ায় ঈদের দিনের আবহাওয়া নিয়েও রয়েছে কৌতূহল।

ইতিমধ্যে বৃহস্পতিবার থেকে পরবর্তী পাঁচদিনের জন্য আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে প্রতিদিনই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে তা সারাদেশে না হয়ে ‘কিছু কিছু জায়গায়’ অস্থায়ীভাবে হতে পারে। ‘কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনার’ কথাও বলা হয়েছে পূর্বাভাসে।

বৈরি পরিস্থিতির জন্য ঈদের নামাজের ক্ষেত্রে সাধারণত বিকল্প ব্যবস্থা থাকে। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (১৯ মার্চ) কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার (২১ মার্চ)।

আরও পড়ুন: বিএনপিপন্থীদের ঢোকাতে আগের তালিকা থেকে আউট ২৩ ডাক্তার-নার্স-ফার্মাসিস্ট

এর আগে মুসলিমদের বৃহত্তম ধর্মীয় উৎসবের তারিখ নিশ্চিত করতে বৃহস্পতিবার বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে ইফতারের পরে বৈঠকটি শুরু হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বৈঠকে সভাপতিত্ব করেন।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ইসলামিক দিনপঞ্জির অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের পরদিন রোজা ও ঈদ পালন করা হয়। তবে দেশের কয়েকটি জেলায় সৌদি আরবের সঙ্গে মিলিয়ে একদিন আগে রোজা শুরু হয়। ঈদও সৌদি আরবের সাথে মিলিয়ে পালন করেন তারা।

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬
যে কারণে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল বৈষম্যবিরোধীর মাহদীকে
  • ০৯ অক্টোবর ২০২৬
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার প…
  • ০৯ অক্টোবর ২০২৬
শিক্ষায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে সরকার বাস্তবসম্ম…
  • ০৯ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় গ্রিন ইউনিভার্সিটির উপা…
  • ০৯ অক্টোবর ২০২৬