ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত

১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ AM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ AM
এনএসইউ পোডিয়াম ২০২৬

এনএসইউ পোডিয়াম ২০২৬ © সৌজন্য প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের (এনএসইউডিসি) ফ্ল্যাগশিপ ইন্টারক্লাব বিতর্ক প্রতিযোগিতা ‘এনএসইউ পোডিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে । দুই পর্বের এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। বাংলা ও ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্কের মাধ্যমে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নিজেদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা ও বিতর্কের সক্ষমতা তুলে ধরার সুযোগ পান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে গত ৬ ও ৭ নভেম্বর বাংলা ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয়। এরপর ১৩ থেকে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয় ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব। দুই পর্বে দেশের বিভিন্ন প্রান্তের বিতর্ক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন।

বাংলা পর্বে ওপেন ও হাই স্কুল উভয় বিভাগেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়। ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে বিইউপি বি দলের হয়ে অংশ নেওয়া আহনাফ কামরান ত্বকি ও গাজী মাহতাব চ্যাম্পিয়ন হন। অন্যদিকে এনএসইউ ১ দলের আতিকুর রহমান ও সাদমান সাকিব মাহি রানার্স-আপ হন। এ ছাড়া ব্র্যাক ১ দলের শাহেদ কল্লোল ও ফেরদৌস নিপুণ এবং ইউসিএসআই ১ দলের কাজী কাভি নওয়াজ আলোক ও এসকে তানজিনুর হোসাইন সায়মা ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাই স্কুল ক্যাটাগরিতে এনডিডিসি আলফা দলের সানজিদ ইসলাম ও জাবির চ্যাম্পিয়ন হন। এ বিভাগের অন্য ফাইনালিস্টরা হলেন এনডিডিসি বেটা দলের রিশাদ শাবাব ও মো. তাইহান আহমেদ, এমএমডিএস আইসোবার দলের তানফিজ আহনাফ তুরাশ ও রাইয়ান কবির এবং ডিসিডিএস ডিএনএ দলের আশিক রাফি ও সাইমন শাহী।

ইংরেজি পর্বে ১৩ থেকে ১৫ নভেম্বর উভয় বিভাগে বিতর্কের বিভিন্ন রাউন্ড অনুষ্ঠিত হয়। ১৩ নভেম্বর প্রতিযোগিতায় কোর অ্যাডজুডিকেটর হিসেবে যুক্ত হন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার রেমন্ড কিমুরা। তিনি ইউএডিসি ২০২৬-এর ওপেন সেমিফাইনালে পৌঁছানোর পাশাপাশি তৃতীয় সেরা বক্তা হওয়ার কৃতিত্ব অর্জন করেন। এ ছাড়া এবিপি ২০২৬-এ টপ ব্রেক অর্জন করেন তিনি।

প্রতিযোগিতা চলাকালে রেমন্ড কিমুরা ‘Debating on Malaysia’ শীর্ষক একটি বিশেষ সেশন পরিচালনা করেন। এতে অংশগ্রহণকারীরা মালয়েশিয়ার রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ ও জাতীয় ইস্যুভিত্তিক বিতর্কের প্রস্তাবনা নিয়ে আলোচনার বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারেন। মালয়েশিয়াকেন্দ্রিক বিষয়গুলোর প্রেক্ষাপট বোঝা, তথ্যভিত্তিক যুক্তি তৈরি এবং প্রাসঙ্গিক বিশ্লেষণ উপস্থাপনের ক্ষেত্রে সেশনটি অংশগ্রহণকারীদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে।

ইংরেজি ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে এনএসইউ এ দলের রাফিউশ সাফিন ও সাদমান চৌধুরী চ্যাম্পিয়ন হন। অন্যদিকে বিইউপি বি দলের পূর্ণ বিশ্বাস ও অভ্র পল্লব নন্দী রানার্স-আপ হন। এ ছাড়া ব্র্যাক বি দলের শরাফ আহমেদ ও নাফিউল নাফিস এবং ব্র্যাক এ দলের অঙ্কিতা দে ও সিয়াম মারজান ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেন।

হাই স্কুল ক্যাটাগরিতে এমসিপিডিসি এ দলের প্রলয় চারুশী ও মোহাম্মদ সাজিদ সাদমান চ্যাম্পিয়ন হন। এ বিভাগের অন্য ফাইনালিস্টরা হলেন এসিসি ৩ দলের সাদিয়া সাইফ আনিকা ও সামিরা মাহনুর, ডিসিআরসি প্রোম দলের সাহিবুল ইমিন ও অরিত্র সামুন্ড এবং ভালনারেবল স্টেক হোর্ডার্স দলের ফারহানা রহমান ও প্রাণন চাকমা।

এনএসইউ পোডিয়াম ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠান ১৫ নভেম্বর ঢাকার এয়ারপোর্ট এলাকার ক্রাউন প্লাজা বাই আইএইচজিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ডিবেট ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ওমর নাসিফ আব্দুল্লাহসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার প্রতিটি রাউন্ডের মান বজায় রাখা এবং বিতার্কিকদের যুক্তি ও উপস্থাপনার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক বিতর্কাঙ্গনের অভিজ্ঞ বিচারকদের সমন্বয়ে অ্যাডজুডিকেশন প্যানেল গঠন করা হয়। বিচারকদের অভিজ্ঞতা ও দক্ষতা প্রতিযোগিতার মান বজায় রাখা এবং আয়োজনকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আট বছর পর এনএসইউ পোডিয়ামের এ প্রত্যাবর্তন নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের বিতর্কচর্চার প্রসার, নতুন বিতার্কিকদের সুযোগ সৃষ্টি এবং দেশের বিতর্কাঙ্গনকে সমৃদ্ধ করার অঙ্গীকারকে তুলে ধরেছে। আয়োজকদের মতে, প্রতিযোগিতাটি শুধু বিতর্কের মঞ্চেই সীমাবদ্ধ ছিল না; বরং অভিজ্ঞ ও নবীন বিতার্কিকদের মধ্যে মতবিনিময়, প্রতিযোগিতা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি করেছে। যুক্তি, চিন্তা ও প্রতিযোগিতার শক্তিকে উদ্‌যাপনের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এনএসইউ পোডিয়াম ২০২৬।

খাদ্য অধিদপ্তরের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ১৯ নভেম্বর ২০২৬
আ’লীগ আমলের ৪ শিক্ষামন্ত্রী-প্রতিমন্ত্রীর তিনজনই কারাগারে, …
  • ১৯ নভেম্বর ২০২৬
বল টেম্পারিং বিতর্কে নতুন করে উত্তাল অস্ট্রেলিয়া, কামিন্সের…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে জাবির ফটকে রাতভর …
  • ১৯ নভেম্বর ২০২৬
ডিবেট ক্লাবের আয়োজনে এনএসইউ পোডিয়াম অনুষ্ঠিত
  • ১৯ নভেম্বর ২০২৬
টার্মিনালে দাঁড়িয়ে থাকা বিআরটিসির দুই বাসে আগুন
  • ১৯ নভেম্বর ২০২৬