ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কবে

১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ PM
ঘূর্ণিঝড় আকভান

ঘূর্ণিঝড় আকভান © সংগৃহীত

অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ও ‘মুরাসু’র রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’। আজ সোমবার (১৬ নভেম্বর) গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে আবহাওয়াবিদদের ধারণা, ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা কম। এটি ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ কিংবা তামিলনাড়ুর উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সোমবারের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং আজই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গভীর নিম্নচাপটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪২০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৩৫০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩৬৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

গভীর নিম্নচাপটির কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার। দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে এই গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। নিম্নচাপটির কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও কয়েক দিন সাগরে অবস্থান করে শক্তি সঞ্চয় করতে পারে। আবার সাগরে বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বলও হয়ে যেতে পারে। দুর্বল অবস্থায় ‘আকভান’ ভারতের ওডিশা, অন্ধ্র প্রদেশ কিংবা তামিলনাড়ুর কোনো অঞ্চলে আঘাত হানতে পারে। তবে এটি ওডিশায় আঘাত হানলে বাংলাদেশেও এর প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, একটি ঘূর্ণিঝড়ের ব্যাপ্তি সাধারণত ৩০০ থেকে ৬০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। সে কারণে ‘আকভান’-এর প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।

এ ছাড়া ঘূর্ণিঝড়টির কারণে সাগর ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে। এ জন্য দেশের চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে পরিস্থিতি বিবেচনায় সতর্কসংকেত পরিবর্তন করা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কর অঞ্চল-১৪, ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু এসএসসি পাসে
  • ১৬ নভেম্বর ২০২৬
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানবে কবে
  • ১৬ নভেম্বর ২০২৬
জীবননগরে জলাবদ্ধতা নিরসনে সোয়া ৪ কোটি টাকার ড্রেন নির্মাণকা…
  • ১৬ নভেম্বর ২০২৬
দেশের বাজারে আজ ভরিতে কত দামে বিক্রি হচ্ছে সোনা
  • ১৬ নভেম্বর ২০২৬
এসওএস চিলড্রেনস ভিলেজে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা ও খুলনা
  • ১৬ নভেম্বর ২০২৬
ছোট্ট এক ভিডিও ক্লিপেই ব্রাজিলের ‘জাতীয় বেইমান’ রাফিনিয়া!
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950