এইচএসসির নতুন ১৩ কেন্দ্রের তালিকা প্রকাশ

২০ মার্চ ২০২৬, ০৭:১৪ AM , আপডেট: ২০ মার্চ ২০২৬, ০১:০২ PM
এইচএসসি পরীক্ষার্থী

এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২৬ সালের এইচএসসি পরীক্ষা উপলক্ষে নতুন ১৩টি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।  সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন এলাকায় নতুন কেন্দ্র অনুমোদন দেওয়া হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগর, সাভার, গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত রয়েছে।

নতুন কেন্দ্র হিসেবে অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- টি এন্ড টি কলেজ (মতিঝিল), ঢাকা উইমেন্স কলেজ (উত্তরা), কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ (খিলক্ষেত), খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজসহ সাভারের বেপজা পাবলিক কলেজ ও সাভার ল্যাবরেটরি কলেজ। এছাড়াও গাজীপুর, নরসিংদী, গোপালগঞ্জ ও টাঙ্গাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানও নতুন কেন্দ্র হিসেবে যুক্ত হয়েছে।

জাবির নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি আদেশের পরিপন্থী: আইডিইবি
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশে কম অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
সাগরে সৃষ্ট লঘুচাপ পরিণত হলো নিম্নচাপে, চার বন্দরকে সতর্ক স…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, হাসপাতালে এএসআইয়ের মৃত্যু
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
রাহুল-তামান্না-জাহিদকে নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬