ওমরাহ থেকে আর বাড়ি ফেরা হলো না ব্যবসায়ীর

২৬ অক্টোবর ২০২৫, ০২:৩৮ PM
নিহত আজাদ

নিহত আজাদ © টিডিসি ফটো

সৌদি আরবে পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরেছিলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ (৫৩)। স্ত্রী, মা ও ভাতিজাকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়ি নোয়াখালী ফিরছিলেন তিনি। কিন্তু বাড়ি আর ফেরা হলো না তাঁর। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান এই ব্যবসায়ী।

রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে নোয়াখালীর মাইজদী বাজারের টিভি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চরদরবেশ গ্রামের নুরুল হক ছোট মিয়ার ছেলে এবং স্থানীয় উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সৌদি আরব থেকে দেশে ফেরেন আজাদ। এরপর তিনি স্ত্রী নাসিমা আক্তার, মা ও ভাতিজা লিমনকে নিয়ে মাইক্রোবাসে গ্রামের বাড়ির পথে রওনা দেন। পথে সোনাপুর-চৌমুহনী আঞ্চলিক মহাসড়কের টিভি সেন্টার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার পর চালক পালিয়ে যায়। রাতে কেউ দুর্ঘটনার বিষয়টি টের পায়নি। সকালে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আজাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাইক্রোবাসের চালক পলাতক রয়েছে। বাড়ির কাছাকাছি এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9