বাউফলে ট্রলির ধাক্কায় সেনাসদস্যসহ গুরুতর আহত ৩

২৪ অক্টোবর ২০২৫, ০৫:৩২ PM
আহত একজনকে অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন

আহত একজনকে অ্যাম্বুলেন্সে শুয়ে আছেন © টিডিসি

পটুয়াখালীর বাউফলে অবৈধ যানবাহন মাহিন্দ্রার ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী এক সেনাসদস্যসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বাউফল-বরিশাল মহাসড়কের বাউফল পাবলিক মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য কাওসার আহমেদ (২৬), ব্যবসায়ী রুমান আহমেদ (২৭) ও ইজিবাইকচালক বেল্লাল হোসেন (৩০)। মাথায় গুরুতর আঘাত থাকায় কাওসারকে লেবুখালী (শেখ হাসিনা) ক্যান্টমেন্ট হাসপাতালে পাঠানো হয়েছে। আর রোমান ও বেল্লালকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন যাত্রী নিয়ে ইজিবাইকটি হাসপাতালের দিকে যাচ্ছিল। এ সময় উলটো পথে আসা অবৈধ মাহিন্দ্রা ইজিবাইকটিকে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শেবাচিম ও সিএমএইচে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ‘ঘটনা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি অবৈধ যানবাহন মাহিন্দ্রার ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু হয়েছে। এ ছাড়া মোট ১৫ জনের প্রাণ কেড়ে নেয় এই যানবাহন। তবু সেটির চলাচল বন্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950