বিএনপির অনুষ্ঠান শেষে ফেরার পথে দুর্ঘটনা, তিনজনের মৃত্যু

০৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ PM
রাজশাহী-বাঘা সড়কে শিশাতলা মোড় এলাকা

রাজশাহী-বাঘা সড়কে শিশাতলা মোড় এলাকা © সংগৃহীত

রাজশাহীর চারঘাট উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৭ নভেম্বর) শেষ বিকালে রাজশাহী-বাঘা সড়কে উপজেলার শিশাতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে চারঘাট থানার ওসি মিজানুর রহমান জানান।

নিহতরা হলেন-উপজেলার শোলুয়া ইউনিয়নের ১৪ মাথা এলাকার মতিনের ছেলে শিমুল (৩৩), একই এলাকার হাবিবুর রহমান ছেলে শিমুল আক্তার তুহিন (৩৪) এবং একই এলাকার মিলনের ছেলে মারুফ (১৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনজন একটি মোটরসাইকেলে করে চারঘাট থেকে বাড়ি ফিরছিলেন। শিশাতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

ওসি মিজানুর বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে পারবে।

কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬