যশোরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪১ PM
নিহত রণজিৎ কুমার দাস ও তার স্ত্রী পাপিয়া দাস

নিহত রণজিৎ কুমার দাস ও তার স্ত্রী পাপিয়া দাস © টিডিসি

যশোরের মণিরামপুর উপজেলার বাকোশপুর বাজারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মনিরামপুর উপজেলার চাঁনপুর-মাঝিয়ালী গ্রামের রণজিৎ কুমার দাস (৪৯) ও তার স্ত্রী পাপিয়া দাস (৪২)। রনজিৎ কুমার দাস বাজিতপুর মুক্তিযোদ্ধা কলেজের প্রভাষক ও পাপিয়া দাস মনিরামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মেকানিক ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পাপিয়া দাসকে নিয়ে মনিরামপুর বাজার থেকে মোটরসাইকেলযোগে রোহিতার উদ্দেশে যাচ্ছিলেন স্বামী রনজিৎ দাস। পথে বাকোশপোল মোড় এলাকায় পৌছুলে বিপরীত দিক থেকে আসা ট্রলির সঙ্গে তাঁদের বহনকারী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তাঁরা গুরুত্বর আহত হন। স্থানীয়দের সহযোগীতায় মনিরামপুর ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

মনিরামপুর থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলি ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
জাতিসংঘের সদর দপ্তরে ‘বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টো…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬