মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

২৬ নভেম্বর ২০২৫, ০৮:৫১ PM
নিহত নাইমুল ইসলাম

নিহত নাইমুল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধুমঘাট সেতু এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত নাইমুল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের মাজমআলী ভূইয়াবাড়ির বাসিন্দা আমান উল্লাহ মাস্টারের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের বারইয়ারহাট বাজারের উত্তর পাশের ইউটার্নে ধুমঘাট সেতু এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় নাইমুল ইসলাম। এতে গুরুতর আহত হয় নাঈমুল। এ সময় স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে স্থানীয় কমপোর্ট হাসপাতালে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মামুন মাহবুব বলেন, ‘আমরা একটি বাসে ছিলাম, উনি আমাদের ওভারটেক করে, এরপর পেছনের দিকে হাত দিয়ে কিজানি করতে লাগছিলো রানিং অবস্থায়। পেছনের দিকে তাকানোর কারনে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি, রাস্তার ওপরে গাড়ি পড়ে যায় আর উনি গাছের সঙ্গে ধাক্কা খায়, ঘটনাস্থলে মারা যায়।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত নাঈমুল ইসলাম সিয়ামকে উদ্ধার করে স্থানীয়রা নিয়ে আসে। পরীক্ষার নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে পুলিশ মরদেহ নিয়ে গেছে।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বুধবার বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় নাইমুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আইনি ব্যবস্থা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9