সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু

২৩ নভেম্বর ২০২৫, ০৫:১৬ PM
অধ্যাপক আখতার উল আলম

অধ্যাপক আখতার উল আলম © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আখতার উল আলম নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে ধামরাই-কালিয়াকৈর আঞ্চলিক মহাসড়কের ভাড়ারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আখতার উল আলম টাঙ্গাইলের ধনবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। তিনি ধামরাইয়ের মান্নান কলেজ এলাকায় বসবাস করতেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে আমতলা বাজার থেকে ঢুলিভিটা যাওয়ার উদ্দেশ্যে আখতারুল সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা হন। পথে ভাড়ারিয়া এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসকরা তাকে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠালে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

গণস্বাস্থ্য কেন্দ্রের রেজিস্ট্রার রতন কুমার বলেন, দুর্ঘটনার পর তার মাল্টিপল ইঞ্জুরি ছিল। হাসপাতালে আনার পরও একবার রেসপন্স করেছেন। হাসপাতালে আনার পর তিনি প্রায় ৩০ মিনিট জীবিত ছিলেন। এরপর মারা যান।

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9