৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ জবি, এরপর অনলাইনে ক্লাস

২৩ নভেম্বর ২০২৫, ০৪:৫০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনও বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। আজ (রবিবার) দুপুর ১টায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, সকল অনুষদের ডীন, সকল ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, সকল বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, প্রধান নির্বাচন কমিশনার (জকসু) এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধের পর অনলাইনে ক্লাস পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সাম্প্রতিক ভূমিকম্পে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নিয়ে তাদের সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়। ঝুঁকি নিরূপণ ও পরবর্তী কার্যক্রম পরিচালনার স্বার্থে সামগ্রিক ক্যাম্পাস পরিস্থিতি পর্যালোচনার লক্ষ্যে আগামী ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে আগামীকাল সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একমাত্র আবাসিক হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল ত্যাগের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এ ছাড়া সিদ্ধান্ত হয় যে, আগামী ৩০ নভেম্বর (রবিবার) থেকে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অনলাইন প্ল্যাটফর্মে পরিচালিত হবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডীনকে আহ্বায়ক করে বুয়েটের বিশেষজ্ঞসহ একটি কমিটি গঠন করা হয়েছে, যা ভূমিকম্প-পরবর্তী বিভিন্ন ভবন পরিদর্শন ও মূল্যায়ন করে ৩ ডিসেম্বরের (বুধবার) মধ্যে প্রতিবেদন দাখিল করবে। রিপোর্ট এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) আবারও সভা অনুষ্ঠিত হবে। 

উল্লেখিত সময়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ও উন্মুক্ত লাইব্রেরী বন্ধ থাকবে, শিক্ষার্থীদের পরিবহন বন্ধ থাকবে এবং অফিসসমূহ যথারীতি খোলা থাকবে। উল্লেখ্য, জকসু নির্বাচন কার্যক্রম বিষয়ে জকসু নির্বাচন কমিশন প্রয়াজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9