ভূমিকম্প আতঙ্ক

জরুরি সভায় বসছে জবি প্রশাসন, বন্ধ হচ্ছে বিশ্ববিদ্যালয়?

২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © সম্পাদিত

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (রবিবার) দুপুর ১টায় জরুরি বৈঠকের আয়োজন করেছে।

রবিবার (২৩ নভেম্বর) দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম। তিনি বলেন,  ভূমিকম্প বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, তবে জকসুর কার্যক্রম মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকল চেয়ারম্যান ও ডিনদের নিয়ে সভা ডেকেছি। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।  

একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল বিএসইসি
  • ১৯ আগস্ট ২০২৬
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মাইগ্রেশন বিষয়ে ভোট গ্রহণের স…
  • ১৯ আগস্ট ২০২৬
 বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৯ আগস্ট ২০২৬
গ্র্যাজুয়েটদের দক্ষতা জানতে ৪ কোম্পানিকে নিয়ে রাবিতে বিশেষ …
  • ১৯ আগস্ট ২০২৬
পরীক্ষা দিতে এসে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ মিলল খালে
  • ১৯ আগস্ট ২০২৬