জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষাও বন্ধ থাকবে আজ

২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ AM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৪ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে © সংগৃহীত

আজ রবিবার (২৩ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। তবে জকসু কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীতে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর শিক্ষার্থীরা আতঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, রাজধানীতে বারবার ভূমিকম্প হওয়াতে শিক্ষার্থীসহ সকলের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ফলে আমরা ক্লাস পরীক্ষা আগামীকাল রবিবার বন্ধ রাখছি।

এটা শুধু কালকের জন্য, তবে আগামীকাল রবিবার সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকলেও জকসুর নির্বাচনী কার্যক্রম চলমান থাকবে। সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে নোটিশ যাবে।

ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬