জকসুতে ছাত্রদল সমর্থিত প‍্যানেলে দুই নারী প্রার্থী, কে কোন পদে?

২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ AM , আপডেট: ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ AM
খাদিজাতুল কুবরা ও নুসরাত চৌধুরী জাফরিন

খাদিজাতুল কুবরা ও নুসরাত চৌধুরী জাফরিন © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সমন্বিত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল ও ছাত্রঅধিকার পরিষদ। ২১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল স্থান পেয়েছেন দুই নারী শিক্ষার্থী। 

ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলে জিএস পদে নির্বাচন করবেন খাদিজাতুল কুবরা। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে নুসরাত চৌধুরী জাফরিন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের সংগীত বিভাগের শিক্ষার্থী।

সম্প্রতি খাদিজাতুল কুবরাকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়েছে। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে জকসুতে জিএস পদে লড়ছেন বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন খাদিজাতুল কুবরা।

নুসরাত চৌধুরী জাফরিন দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জবিতে নারী শিক্ষার্থীর সংখ্যা বেশি, তাদের অধিকার রক্ষায় প্যানেলে নারীর সংখ্যা কম নয়, যথেষ্ঠ। তাই আমরা যারা আছি তারাই নারী শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে সক্ষম।’

ছাত্রদলের পদের বিষয়ে তিনি বলেন, ‘আমার বাবা-ভাই বিএনপি-ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত, আমরা সেসময়ে নির্যাতিত হয়েছি। আমাকে ভাইয়ারা পদ দিতে চেয়েছিলেন, জকসু নির্বাচনের পরে পদ দেওয়ার জন্য বলেছি। আমি আপাতাত সাধারণ শিক্ষার্থী হিসেবে কাজ করতে চাই। নির্বাচনের পরে না হয় পদে থাকা যাবে। আমার ব্লাডে বিএনপি।’

আরও পড়ুন : জকসুতে শিবির সমর্থিত প‍্যানেলে চার নারী শিক্ষার্থী, কে কোন পদে?

জানা গেছে, ১৭ নভেম্বর প্যানেল ঘোষণা করে ছাত্রদল। প্যানেল থেকে ভিপি পদে লড়বেন ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি এ কে এম রাকিব। এজিএস পদে লড়বেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য আতিকুর রহমান তানজীল। 

সমন্বিত প্যানেলে মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে অনিক কুমার দাস, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মাশফিকুল ইসলাম রাইন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আল শাহরিয়ার শাওন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পদে অপু মুন্সী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে তাকরিম আহমেদ ও ক্রীড়া সম্পাদক পদে কামরুল হাসান নাফিজ মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া পরিবহন সম্পাদক পদে মাহিদ হাসান, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে আনন বিন রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে রিয়াসাল রাকিব মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া সাতটি সদস্য পদের মধ্যে ছয়টিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। আরেকটি সদস্যপদের প্রার্থী পরবর্তী সময়ে ঘোষণা করা হবে। সদস্য পদে লড়বেন ইমরান হাসান ইমন, সাদমান সাম্য, সুলতান মাহমুদ শুভ, মনিরুজ্জামান মনির, তৌহিদুল ইসলাম তানিম ও আরিফুল ইসলাম আরিফ।

৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোণায় হাওর এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির আসামি, পাসপোর্ট ইস্যু…
  • ১০ নভেম্বর ২০২৬
রোসাটমের গ্লোবাল অ্যাটমিক কুইজ প্রতিযোগিতা, শীর্ষ তিন বিজয়…
  • ১০ নভেম্বর ২০২৬
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ল জীবিকার সম্বল, দিশেহারা শাহীন
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950