জকসু নির্বাচন

জবি ছাত্রশিবিরের ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা

১৮ নভেম্বর ২০২৫, ০১:৩৩ PM
জকসু নির্বাচন

জকসু নির্বাচন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জবি ছাত্রশিবির। মঙ্গলবার (১৮ নভেম্বর) ‘অদম্য জবিয়ান ঐক্য’ নামে সংগঠনটি তাদের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করে।

প্যানেলে ভিপি পদে লড়বেন রিয়াজুল ইসলাম, জিএস পদে আব্দুল আলিম আরিফ এবং এজিএস পদে মাসুদ রানা। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদে ঘোষিত হয়েছে আরও ১৮ জন প্রার্থী।

প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন—মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে নূরনবী, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুখীমন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশীন জয়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক নাহিদ হাসান রাসেল, ক্রীড়া সম্পাদক জারজিস আনোয়ার নাঈম, পরিবহন সম্পাদক তৌহিদুল ইসলাম, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক মো. সোহাগ আহমেদ।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে প্রার্থী হয়েছেন—শান্তা আক্তার, সালেম হোসেন সিয়াম, ফাতেমা আক্তার অওরীন, আকিব হাসান, হাফেজ কাজী আরিফ, মো. মেহেদী হাসান ও আব্দুল্লাহ আল ফারুক।

নারীর অধিকার ও ক্ষমতায়নে চাকরি দেবে নারী প্রগতি সংঘ
  • ১৩ অক্টোবর ২০২৬
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬