জকসুতে ভিপি পদে লড়ছেন ‘ঐক্য পরিষদের’ সাধারণ সম্পাদক চন্দন কুমার

১৮ নভেম্বর ২০২৫, ১২:২৩ AM
জকসু নির্বাচন ও ইনসেটে চন্দন কুমার দাস

জকসু নির্বাচন ও ইনসেটে চন্দন কুমার দাস © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-তে স্বতন্ত্রভাবে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন সংগ্রহ করেছেন জবি সনাতনী ‘ঐক্য পরিষদের’ সাধারণ সম্পাদক চন্দন কুমার দাস। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাইক্রোবায়োলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সোমবার (১৭ সেপ্টেম্বর) মনোনয়ন সংগ্রহের শেষ দিনে তিনি মনোনয়ন সংগ্রহ করেন।

মনোনয়ন সংগ্রহ শেষে চন্দন কুমার দাস বলেন, আমি ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছি। আমার এজেন্ডা হলো শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করবো। ইতোমধ্যে লক্ষণীয় যে ক্যাম্পাসে বিভিন্ন দলভিত্তিক যে প্যানেলগুলো হয়েছে, সেখানে মাইনরিটিদের বিভিন্নভাবে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে রাখা হয়েছে। তাদেরকে নিচের পদগুলো অফার করা হয়েছে তারা ভিপি, জিএস, এজিএস পদে যোগ্যতম হওয়া সত্ত্বেও। এজন্য আমি আমার মাইনরিটি স্বকীয়তা রক্ষায় মাঠে নেমেছি এবং শেষ পর্যন্ত লড়ে যাবো।

তিনি আরও বলেন, যারা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহ করেছেন, তাদের সাথে সমন্বয় করে একটি স্বতন্ত্র প্যানেল ঘোষণার পরিকল্পনা আছে। ইতোমধ্যে এ নিয়ে আলোচনা চলমান রয়েছে- বিভিন্ন পদে মনোনয়ন সংগ্রহকারী একাধিক প্রার্থীর সাথে।

‎এর আগে, গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৩ ও ১৭ নভেম্বর পর্যন্ত মোট ২৬৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ও ২০ নভেম্বর বাছাই, ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।২৪–২৬ নভেম্বর আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট এবং ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে, যা পরদিন (৯ ডিসেম্বর) প্রকাশ করা হবে।এরপর ৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও সেদিনই ভোট গণনা সম্পন্ন হবে। ২২ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬