জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক সপ্তাহ বন্ধের সিদ্ধান্ত

২৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © জবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে ঢাবিসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনও বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (রবিবার) দুপুর ১টায় জরুরি বৈঠকের আয়োজন করে। এ বৈঠকে বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানিয়েছে বৈঠকে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম এ বৈঠক আয়োজনের ব্যাপারে জানান। তখন তিনি বলেন, ভূমিকম্প বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, তবে জকসুর কার্যক্রম মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকল চেয়ারম্যান ও ডিনদের নিয়ে সভা ডেকেছি। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক কায়েম-ফরহাদরা
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে ভারতীয় ইলিশ, যশোরের বাজারে ‘মিয়ানমারের’ নামে বিক্র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9