কাল ঢাবি অধিভুক্ত মেডিকেলের ক্লাস-পরীক্ষা স্থগিত

২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ১১:০৩ PM
ঢাবি অধিভুক্ত ঢাকাস্থ ৪ সরকারি মেডিকেল কলেজের লোগো

ঢাবি অধিভুক্ত ঢাকাস্থ ৪ সরকারি মেডিকেল কলেজের লোগো © টিডিসি সম্পাদিত

‘ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি-জবি, নিহত রাফিউলের সহপাঠীরা পরীক্ষায় বসছেন কাল’ শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর রবিবারের (২৩ নভেম্বর) ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) রাতে ঢাবির চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মোস্তাক আহমেদ বলেন, আগামীকাল রবিবার ঢাবি অধিভুক্ত সকল প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার দিন পরে নির্ধারণ করা হবে।

এর আগে শনিবার বিকেলে ঢাবি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা ও স্যার সলিমুল্লাহসহ ঢাবি অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর প্রফেশনাল পরীক্ষার পূর্বনির্ধারিত শিডিউল নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এ নিয়ে ‘ভূমিকম্প আতঙ্কে বন্ধ ঢাবি-জবি, নিহত রাফিউলের সহপাঠীরা পরীক্ষায় বসছেন কাল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে দ্য ডেইলি ক্যাম্পাস।

পরে রাতে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের এক জরুরি বিজ্ঞপ্তিতে মেডিকেলের পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়েছে। ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আদিষ্ট হয়ে এতদ্বারা জানানো যাচ্ছে যে, ভূমিকম্পজনিত কারণে কিছু সংক্ষক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থীগণ আতংকিত হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও অধিভুক্ত/উপাদানকল্প কলেজ/ইনস্টিটিউটসমূহের আগামীকাল ২৩ নভেম্বর ২০২৫ তারিখের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।’

‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9