ভূমিকম্পে আহতদের চিকিৎসায় প্রস্তুত বিএমইউ

২১ নভেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোগো

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত ও সম্পাদিত

ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি বিভাগের ৪টি বেড সংরক্ষিত রেখেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিএমইউ হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমানের বরাত দিয়ে জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ সারাদেশে সকালে সংঘটিত ভূমিকম্পে আহতদের চিকিৎসার জন্য জরুরি প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে বিএমইউ এর সাধারণ জরুরি বিভাগে চারটি বেড (শয্যা) আহতদের জরুরি চিকিৎসার জন্য সংরক্ষিত হিসেবে রাখা হয়েছে।

এতে বলা হয়, আহতদের চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে ইতোমধ্যে বিএমইউর নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ এবং অ্যানেসথেশিয়া, এনালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের জরুরি নির্দেশে এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাধারণ জরুরি বিভাগে ইভিনিং শিফটের দায়িত্বে থাকবেন ডা. অমিত এবং ডা. নুসরাত শারমিন।

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, যা বলছে অধ…
  • ১০ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে ইজি ফ্যাশন, আবেদন অনলাইনে
  • ১০ অক্টোবর ২০২৬
মারা গেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন
  • ১০ অক্টোবর ২০২৬
মাদক সেবন করে বিশৃঙ্খলা, যুবকের ৬ মাসের কারাদণ্ড
  • ১০ অক্টোবর ২০২৬
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ বছরে বেড়েছে ১০ হাজার শ…
  • ১০ অক্টোবর ২০২৬
৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পানামা, ধসে পড়ল ভবন-স…
  • ১০ অক্টোবর ২০২৬