জামায়াত ক্ষমতায় গেলে ঢাকায় পরিকল্পিতভাবে ঘনবসতি কমানো হবে: ব্যারিস্টার আরমান

২১ নভেম্বর ২০২৫, ০৪:২৭ PM
ব্যারিস্টার আরমান ও ভূমিকম্পের প্রতীকী ছবি

ব্যারিস্টার আরমান ও ভূমিকম্পের প্রতীকী ছবি © সংগৃহীত ও সম্পাদিত

জামায়াত ক্ষমতায় গেলে ঢাকায় পরিকল্পিতভাবে ঘনবসতি কমানো হবে বলে জানিয়েছেন ঢাকা-১৪ আসনে দলটির প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ আশপাশের অঞ্চলে বেশ কিছু হতাহতের ঘটনার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন আরমান। পোস্টটিতে জামায়াত ক্ষমতায় গেলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধে ৬টি কাজ করা হবে বলে জানিয়েছেন তিনি।

ব্যারিস্টার আরমান লিখেছেন, জামায়াত ক্ষমতায় গেলে ঢাকায় পরিকল্পিতভাবে ঘনবসতি কমানো হবে এবং নতুন যত দালান-কোঠা নির্মাণ হবে- সবগুলোই ‘বিল্ডিং কোড’ মেনে হবে, এটা আমরা নিশ্চিত করব। একই সাথে অতি পুরাতন ও জরাজীর্ণ দালান-কোঠা পুননির্মাণ নিশ্চিত করা হবে। এ ছাড়া ভূমিকম্প বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো হবে এবং বিজ্ঞান-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমিকম্পের পূর্বাভাস ব্যবস্থা শক্তিশালী করা হবে।

তিনি আরও লিখেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর রহমত ও দয়া। সর্বস্তরের জনগণ আল্লাহমুখী হলে আল্লাহই আমাদের রক্ষা করবেন। তিনিই সকলের রক্ষাকর্তা।

অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে দেশব্যাপী মানববন্ধন শন…
  • ৩০ অক্টোবর ২০২৬
আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন করবে না নেতানিয়াহু
  • ৩০ অক্টোবর ২০২৬
শনিবার ১১ ঘণ্টা  বিদ্যুৎ থাকবে না দেশের একাধিক জেলায়
  • ৩০ অক্টোবর ২০২৬
মিরপুরে বৃষ্টির দিনে ব্যাটিং ধস, দিশেহারা টাইগাররা
  • ৩০ অক্টোবর ২০২৬
বিশ্বে সবচেয়ে সহজে বিসর্জন দেওয়া পণ্য হলো মানুষের জীবন: প্র…
  • ৩০ অক্টোবর ২০২৬
‘ট্রান্সজেন্ডার’ নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, পদত্যাগ চেয়ে …
  • ৩০ অক্টোবর ২০২৬