ভূমিকম্পের আফটারশক নিয়ে যে তথ্য দিল আবহাওয়া অফিস

২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ফটো

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে ৩ জন, নারায়ণগঞ্জে ২ জন ও নরসিংদীতে ১ জন নিহত হয়েছেন। এছাড়াও অর্ধশতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৭। যেটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নরসিংদীর মাধবদীতে ছিল ভূমিকম্পটির কেন্দ্রস্থল।

ভূমিকম্প পরবর্তী সময়ে আফটারশক (মূল কম্পনের পর হওয়া ছোট ছোট কম্পন) হওয়ার সম্ভাবনা থাকে। তবে শুক্রবারের এ ভূমিকম্পে আফটারশকের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, শুক্রবার সকালে আঘাত হানা ভূমিকম্পটি মধ্যম বা মডারেট মাত্রার। এর শক্তি খুব বেশি নয়, কিন্তু অনেক বেশি অনুভূতি হয়। এ ভূমিকম্পে আপাতত আফটারশকের কোনো শঙ্কা নেই।

তিনি আরও জানান, মাঝারি মাত্রার ভূমিকম্পে কিছু কিছু সময় আফটারশকের আশঙ্কা থাকে। তবে সবসময় এটি তীব্র হয় না।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬