এক সপ্তাহ বন্ধ থাকতে পারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৩ নভেম্বর ২০২৫, ০১:৫৩ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © লোগো

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে ইতোমধ্যে ঢাবিসহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনও এক সপ্তাহের বন্ধ ঘোষণার চিন্তা করছে বলে জানা গেছে।

জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে একাডেমিক কার্যক্রম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ (রবিবার) দুপুর ১টায় জরুরি বৈঠকের আয়োজন করে।

এ বৈঠকে বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ দেওয়া এবং এসময়ে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণার ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছে বৈঠকে উপস্থিত থাকা সংশ্লিষ্ট সূত্র।

এর আগে, সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম এ বৈঠক আয়োজনের ব্যাপারে জানান। তিনি বলেন, ভূমিকম্প বিষয়ে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নিতে হবে। শিক্ষার্থীদের যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, তবে জকসুর কার্যক্রম মাথায় রেখেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সকল চেয়ারম্যান ও ডিনদের নিয়ে সভা ডেকেছি। আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া গতকালের সিদ্ধান্ত অনুযায়ী আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।  

মাদ্রাসার ৯ শিক্ষকের বিরুদ্ধে শাস্তির প্রক্রিয়া শুরু অধিদপ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দেশের ৩ প্রাইভেট ও…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ছাত্রশিবিরের অ্যাম্বুলেন্স …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকায় পঞ্চম আইইউবিএটি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবি ক্যাম্পাসের শাটলে ছাত্রীর কান থেকে স্বর্ণের দুল ছিনতাই
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাসে মারামারি কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়াল ইবির দুই বিভাগ, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬