ছুটিতে বন্ধ থাকবে ক্যান্টিনও, ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি তিন সিদ্ধান্ত

২৩ নভেম্বর ২০২৫, ০৩:০৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট কমিটির জরুরি ভার্চুয়াল সভায় তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে বিকেল ৫টার মধ্যে হল খালি করাসহ চাবি জমা দিতে বলা হয়েছে। আজ রবিবার (২৩ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন। 

এ সময় দুই প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ বিভিন্ন হলের প্রভোস্টরা যুক্ত হন। সভা শেষে প্রভোস্ট কমিটি পাঠানো বিজ্ঞপ্তিতে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ২২ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো ২৩ নভেম্বর (রবিবার) বিকেল ৫টার মধ্যে খালি করতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হল ছাড়ছেন ঢাবি শিক্ষার্থীরা, টিউশন-চাকরি নিয়ে বিপদে অনেকে

হল ত্যাগের সময় শিক্ষার্থীদের নিজেদের মূল্যবান জিনিসপত্র সঙ্গে নিয়ে বের হওয়ার পাশাপাশি নিজ রুমের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের ডাইনিং ও ক্যান্টিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির আহবায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন এবং সদস্য-সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬
তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬