ভূমিকম্প আতঙ্কে ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন ঢাবি শিক্ষার্থীরা

২৩ নভেম্বর ২০২৫, ০৩:১৫ AM
ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা © টিডিসি

শুক্রবার থেকে চারবার দেশজুড়ে ভূমিকম্প আঘাতের পর আতঙ্কের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার থেকে হল ছেড়ে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে শুয়ে রয়েছে। 

উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নেয় হাজী মুহাম্মদ মুহসিন হলের ২০২২ - ২৩  সেশনের শিক্ষার্থী  সাকিল আহামেদ বলেন,  গতকাল থেকে এখন পর্যন্ত চারবার ভূমিকম্প হয়েছে। আমি আমার হলে নিরাপদ মনে করছি না।  আমি হল থেকে এখানে বেশি নিরাপদ মনে করছি। 

এদিকে, ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। ফলে কারিগরি বিবেচনায় রোববার বিকাল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির…
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা চেষ্টায় নাহিদ ইসলামের বিবৃতি
  • ১৩ অক্টোবর ২০২৬
ড. ইউনূসকে হেনস্তা, যা বলছে সরকার
  • ১৩ অক্টোবর ২০২৬
ব্র্যানারসন অ্যাপারেলে চাকরি, আবেদন শুরু আজ থেকে
  • ১৩ অক্টোবর ২০২৬
আ’লীগের সঙ্গে রিকনসিলিয়েশনের কোনো সম্ভাবনা দেখি না
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ ১১ জন, সকালে খাবার পৌঁছে দিলেন …
  • ১৩ অক্টোবর ২০২৬