ভূমিকম্পে ছুটি ঘোষণা

ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে কী বলছে কর্তৃপক্ষ

২৩ নভেম্বর ২০২৫, ১১:৪৯ AM
১৫ দিনের মধ্যে ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে

১৫ দিনের মধ্যে ঢাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষা হওয়ার কথা রয়েছে © টিডিসি সম্পাদিত

ভূমিকম্প পরবর্তী উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আইবিএ, ব্যবসায় শিক্ষা ও চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। কিন্তু বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করায় পরীক্ষা যথাসময়ে হবে কিনা, তা নিয়ে সংশয়ে রয়েছেন অনেকে।

তিন ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে সে সংশয় দূর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ীই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত জরুরি এসএমটি ও সিন্ডিকেট সভায় ভূমিকম্পজনিত ঝুঁকি মোকাবিলায় পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ হলসমূহ সংস্কারের লক্ষ্যে ২৩ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক কার্যক্রম ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির গত ১৩ অক্টোবরের সভায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর (শুক্রবার) আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২৯ নভেম্বর চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন) এবং ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভর্তি পরীক্ষা স্থগিত হবে কিনা, এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মুহামদ ওসমান ইমাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শুধু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। হলে অবস্থানরত শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।’

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থীদের বাড়ি ফিরতে বাস দেওয়ার দাবি, যা বলছে কর্তৃপক্ষ

তিনি বলেন, ‘যেহেতু পরীক্ষা বিভিন্ন বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে এবং এই ইউনিটগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা কম, তাই সময়সূচি পরিবর্তন করা সমীচীন হবে না। ভর্তি পরীক্ষা স্থগিতের বিষয়ে প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি। সুতরাং ভর্তি পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।’

একই ধরনের কথা বলেছেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘সভায় ভর্তি পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। শুধু বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।’

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9