সংরক্ষিত পাখি শিকার করে রান্নার ভিডিও ফেসবুকে, যুবকের কারাদণ্ড

পাখি শিকার করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়

পাখি শিকার করায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয় © সংগৃহীত

ফেসবুকে সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্নার ভিডিও পোস্ট করার অপরাধে পটুয়াখালীর কলাপাড়ায় বায়েজিদ আমীন (২৭) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক। দণ্ডপ্রাপ্ত বায়েজিদ আমীন স্থানীয় বাসিন্দা মো. মাসুম বিল্লাহর পুত্র।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বায়েজিদ ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে তা রান্না করে খাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি বন বিভাগ ও প্রশাসনের নজরে আসে। পরে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, বন্যপ্রাণী আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। সংরক্ষিত পাখি শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান অব্যাহত রাখবে।

অভিযানে কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা মামলার প্রসিকিউশন দাখিল করেন এবং প্রাণিপ্রেমী সংগঠন ‘অ্যানিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্যরা সহযোগিতা করেন।

‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন আছে, এরপর পিটিয়ে বের করে দেব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের বার্ষিক ইনক্রিমেন্ট সমান থাকছে না, কোন …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সকালটা শুরু করুন এই ৬ অভ্যাসে, দূর হবে কোষ্ঠকাঠিন্য
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের ১১ ধরনের সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9