মিটফোর্ড এলাকায় পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১৪ জুলাই ২০২৫, ১২:৪০ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ০২:০১ PM
 পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান © টিডিসি

সড়ক পরিবহণ আইন লঙ্ঘন, অবৈধ পার্কিং ও রাস্তায় অবৈধভাবে মালামাল রেখে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির অপরাধে ঢাকার মিটফোর্ড ও বাবুবাজার এলাকায় পুলিশের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) ডিএমপির লালবাগ বিভাগের উদ্যোগে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাব, কোতয়ালী ও বংশাল থানা পুলিশের সমন্বয়ে এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়। এ সময় রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে কারাদণ্ড, দুইজনকে অর্থদণ্ড এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে।  

ডিএমপির ট্রাফিক-লালবাগ বিভাগ সূত্রে জানা গেছে, মিটফোর্ড রোডে অবৈধভাবে ঠেলাগাড়ি স্ট্যান্ড বানিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে এক ঠেলাগাড়ি সিন্ডিকেট সর্দারকে সড়ক পরিবহণ আইনের ৯২ ধারায় সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া, বাবুবাজার ব্রিজ এলাকায় বাহাদুর শাহ পরিবহনের এক চালককে ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহণ আইনের ৬৬ ধারায় এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া অবৈধভাবে ট্রাক পার্কিং করে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে দুই ট্রাক চালককে ৬,০০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে তারা অর্থদণ্ড পরিশোধ করে মুক্তি পান। পজ মেশিনের মাধ্যমে একাধিক মামলা রুজু করা হয়। 

একই সময় রাস্তায় অবৈধ ভ্যান ও রিকশার গ্যারেজ বসিয়ে রাস্তা দখল ও প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬