ঢাবি ছাত্রদল নেতা নিহত

মধ্যরাতে ডিবির অভিযানে সোহরাওয়ার্দী উদ্যান থেকে আটক ৫

১৪ মে ২০২৫, ০২:৫২ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
আটক কয়েকজন

আটক কয়েকজন © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বহিরাগত বাইকারের উপর্যুপরি ছুরিকাঘাত বিশ্ববিদ্যালয়ের শাহরিয়ার আলম সাম্য নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মধ্যরাতেই উদ্যানে অভিযান চালায় ডিবি পুলিশ। এতে অন্তত পাঁচজনকে আটক করে তারা। মঙ্গলবার (১৩)  দিবাগত রাত দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে রমনা বিভাগের ডিবি পুলিশ।

এদিকে, এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের পাশে তিন যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করেন। এতে হামলাকারীরাও আহত হন। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। এ সময় পালিয়ে যান আরেক যুবক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।  আটক দুইজনের পরিচয় ও বিস্তারিত পরে জানানো হবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে রমনা কালী মন্দিরের পাশে মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে একটি মারামারির ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।  বিস্তারিত জানতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাবিতে ভর্তির আবেদনের বাকি একদিন, সবচেয়ে বেশি প্রতিযোগিতা য…
  • ২৭ নভেম্বর ২০২৬
প্রবাসী স্বামীর আপত্তি, জাসাসের পদ ছাড়লেন ভাইরাল কনটেন্ট ক্…
  • ২৭ নভেম্বর ২০২৬
৯ মাসেও প্রকাশ হয়নি ফল, নিজ বিভাগে শিক্ষক পদে আবেদন করতে পা…
  • ২৭ নভেম্বর ২০২৬
১০ বছরেও হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই
  • ২৭ নভেম্বর ২০২৬
কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে সাবেক রাষ্ট্রপতির শ্যালককে প্রার্থী…
  • ২৭ নভেম্বর ২০২৬
ওয়ারীর আবাসিক হোটেলে দুর্বৃত্তদের হামলায় নিহত ১ 
  • ২৭ নভেম্বর ২০২৬